ডেস্ক রিপোর্ট:
ছবি: সংগৃহীত
বিবৃতিতে বলা হয়, গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারান ৮৫৯ জন। আর ত্রাণকেন্দ্রে যাওয়ার পথেই গুলি করে হত্যা করা হয় আরও ৫১৪ জনকে।
জাতিসংঘ বলছে, এই হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত করেছে দখলদার ইসরায়েলি সেনারা। যদিও ইসরায়েলের দাবি—তারা নাকি "সতর্কতামূলক গুলি" ছুঁড়েছে।
বিস্তারিত খবর: ক্লিক করুন
কিন্তু বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য ও ভিডিও প্রমাণে স্পষ্ট, সংঘবদ্ধভাবে সাধারণ জনগণকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল এখন আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে গাজায় সীমিতভাবে ত্রাণ বিতরণে বাধ্য হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

0 Comments